১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে পিটুনি

ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন শিক্ষককে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেন।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 01:17 AM

Updated : 17 Sep 2026, 02:57 AM

নোয়াখালী সদর উপজেলায় নয় বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, শিক্ষক মোবারক হোসেন এমরান নিজের বাসায় এক ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। তিনি ওই ছাত্রীকে তাকে ধর্ষণ করেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

পুলিশ ও ছাত্রীর পরিবারের সদস্যরা বলছেন, কয়েক মাস ধরে শিশুটি পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়লে বাবা-মা তাকে বকাঝকা করেন। একপর্যায়ে শারীরিক পরিবর্তন বুঝতে পেরে সোমবার তাকে হাসপাতালে নেওয়া হয়। তখন শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে সে।

ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন মোবারককে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেন।