১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড় এক্স‌প্রেসের ব‌গি উদ্ধার, ৫ ঘণ্টা পর উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু

পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা ট্রেন‌টি যাত্রা বিরতি শে‌ষে ঢাকার দি‌কে যাওয়ার সময় লাইনচ‌্যুত হয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2024, 10:07 AM

Updated : 19 Mar 2024, 10:07 AM

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে লাইনচ‌্যুত হওয়া পঞ্চগড় এক্স‌প্রেসের ব‌গি উদ্ধার ক‌রা হয়েছে। এতে ৫ ঘণ্টা পর রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার রাত ২টার দি‌কে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ক্ষ‌তিগ্রস্ত ব‌গি রেল প্রক‌ল্পের ক্রেনের সহায়তায় উদ্ধার করা হয় বলে জানান বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন মাস্টার খায়রুল ইসলাম। 

তিনি ব‌লেন, ট্রেন‌টি দুর্ঘটনার পর প্রথ‌মে ক্ষতিগ্রস্থ ব‌গিটি স‌রি‌য়ে নেয়া হয়। এরপর সেটি ক্রেন দি‌য়ে লাইনে তোলা হয়। 

এরপর রেললাইনে ট্রেন চলাচল শুরু হয়। এতে বঙ্গবন্ধুর সেতু পূর্ব রেলওয়ে স্টেশন ও পশ্চিম স্টেশনসহ বিভিন্ন স্টেশ‌নে আট‌কে পড়া ট্রেনগু‌লো গন্তব্যে রওয়ানা হয়।

এর আগে সোমবার রাত ৯টার দিকে ট্রেনটি টাঙ্গাইলের বঙ্গবন্ধুর সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয় বলে জানিয়েছিলেন স্টেশন মাস্টার (বুকিং) রেজাউল ক‌রিম।

তিনি বলেন, “একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। ইতোমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে।”

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ ব‌লেন, “পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা ট্রেন‌টি যাত্রা বিরতি শে‌ষে ঢাকার দি‌কে যাওয়ার সময় লাইনচ‌্যুত হয়। ট্রেনের চাকার ত্রু‌টির কার‌ণে এ ঘটনা ঘটেছে।” 

আগের সংবাদ

পুরানো খবর:

পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল বন্ধ