১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল বন্ধ

বঙ্গবন্ধুর সেতুর দুই প্রান্তে চারটি ট্রেন আটকা পড়েছে।

পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল বন্ধ

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত ট্রেনের যাত্রীরা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2024, 10:23 PM

Updated : 19 Mar 2024, 11:02 AM

পঞ্চগড় এক্সপ্রেস বঙ্গবন্ধুর সেতুর পূর্বপ্রান্তে লাইনচ্যুত হয়েছে; এতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। 

সোমবার রাত ৯টার দিকে ট্রেনটি টাঙ্গাইলের বঙ্গবন্ধুর সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয় বলে জানান স্টেশন মাস্টার (বুকিং) রেজাউল ক‌রিম জানান।

তিনি বলেন, “একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। ইতোমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে।”

রাত পৌনে ১২টা নাগাদ বঙ্গবন্ধুর সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে তিনটি এবং পশ্চিম স্টেশনে একটি ট্রেন আটকা পড়েছে বলে জানান তিনি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ ব‌লেন, “পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা ট্রেন‌টি যাত্রা বিরতি শে‌ষে ঢাকার দি‌কে যাওয়ার সময় লাইনচ‌্যুত হয়। ট্রেনের চাকার ত্রু‌টির কার‌ণে এ ঘটনা ঘটেছে।”

কখন এ পথে ট্রেন পুনরায় চালু হবে জানতে চাইলে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করবে। তারপরই পুনরায় ট্রেন চালু হবে।