১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 11:01 PM

Updated : 15 Nov 2026, 11:01 PM

পেশাগত ঐক্য সুদৃঢ় করা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেছেন সাংবাদিকরা।

শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে রোববার সন্ধ্যা ৭টায় সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় এই প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ও সংগঠনের সভাপতি কে এম রায়হান কবীরের সভাপতিত্বে সভায় সহসভাপতি মোহাম্মদ নান্নু মৃধা, সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজন ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামানসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের জনগণের আস্থা অর্জন করতে হবে।

একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হয়রানি বা নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সভায় নবগঠিত শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনসহ সংগঠনের কার্যক্রম গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।