১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

সীমনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজয়নগর থানার ওসি এ কে ফজলুল হক জানান।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 05:48 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার পত্তন ইউনিয়নের টান মনিপুর গ্রামের শিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের সীমনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজয়নগর থানার ওসি এ কে ফজলুল হক জানান।  

নিহত আব্দুর রহমান (২৪) ওই এলাকার হেবজু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কাটিয়ে প্রায় চার মাস আগে দেশে ফেরেন। 

প্রত্যক্ষদর্শী আজিম খান বলেন, হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রপাত। এ সময় আব্দুর রহমান সড়কের পাশে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আক্তার খান বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগেই আব্দুর রহমান পাশের একটি দোকানে চা পান করে দাঁড়িয়েছিলেন। আকস্মিক বজ্রপাতে তিনি মারা যান। ঝড় থামার পর এলাকাবাসী তার মৃত্যুর বিষয়টি জানতে পারে।

ওসি ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।