নেত্রকোণায় হাওর থেকে কৃষকের গলিত লাশ উদ্ধার
কৃষক কেনু মিয়া (৫০) কেন্দুয়া উপজেলার টিপ্রা গ্রামের আব্দুর রাশিদের ছেলে।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নিখোঁজের ছয় দিনের মাথায় এক কৃষকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
কৃষক কেনু মিয়া (৫০) উপজেলার টিপ্রা গ্রামের আব্দুর রাশিদের ছেলে।
সোমবার বিকাল পৌনে ৪টার দিকে টিপ্রা গ্রামের হাওর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, কেনু মিয়া গত বুধবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। পরিবারের লোকজন অনেক জায়গায় খোঁজ-খবর করেন।
বিকালে হাওরে লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তখন পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেন।
ওসি মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।
