২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: গ্রেপ্তার ২

ওই দুজন ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি বলে র‌্যাব জানায়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2024, 09:04 PM

Updated : 26 Aug 2026, 10:52 AM

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর মামলায় সহযোগীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। 

বুধবার ভোরের দিকে সিলেট জেলার ওসমানীনগর থানার বড় হাজিরপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মশিউর রহমান সোহেল জানান।

গ্রেপ্তার দুই আসামি হলেন- আনসার আহম্মদ রাহুল (৩০) ও তার সহযোগী মো. আমিনুল ইসলাম নাঈম (২৩)। 

আনসার সিলেট নগরীর সৈয়দপুর মেজরটিলা এলাকার ও নাঈম মেজরটিলার ইসলামপুর কলোনির বাসিন্দা। 

র‌্যাব কর্মকর্তা মশিহুর রহমান সোহেল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি দল উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করে। 

৫ অগাস্টের আগে ছাত্র-জনতার আন্দোলনে এই দুই আসামি গুলিবর্ষণ করেছেন। এ অভিযোগে ২৮ অগাস্ট দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তারা। 

গ্রেপ্তারের পর তাদের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। 

এক নম্বর আসাসি ‘ভয়ঙ্কর সন্ত্রাসী শুটার’ আনসারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে র‌্যাব জানায়।