Published : 23 Apr 2026, 12:16 AM
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরে ডুবে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে উপজেলার মাঝিনা লোহার গ্রামে এ ঘটনা ঘটে বলে পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান জানান।
নিহতরা হল- ওই গ্রামের এনামুল হকের বড় ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হোসেন আলী (১২) এবং ছোট ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রহমত আলী (১০)।
পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, বিকালে স্কুল থেকে ফিরে গ্রামের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে দুই ভাই। এরপরই তারা নিখোঁজ হয়।
পরে পুকুরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, প্রায় তিন বছর আগে তাদের একমাত্র বোনও ওই পুকুরে ডুবে মারা যায়।