২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ছাত্রদল কর্মীর মৃত‌্যুর তদন্ত দাবি, বিক্ষোভ

ছাত্রদলের নেতারা বলেন, সেই কর্মীর মৃত‌্যুর ঘটনাটি রহস‌্যজনক।

ভোলায় ছাত্রদল কর্মীর মৃত‌্যুর তদন্ত দাবি, বিক্ষোভ
ভোলা সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 06:31 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

ভোলা সরকারি কলেজের প্রাণিবিদ‌্যা বিভাগের ছাত্রী ও ছাত্রদল কর্মীর মৃত্যুর ঘটনা তদন্তের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।  

মঙ্গলবার দুপুর ১২টায় ছাত্রদলের আয়োজনে ভোলা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। 

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভোলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। 

ভোলায় লঞ্চ থেকে ‘ঝাঁপ দেওয়া’ ছাত্রদল নেত্রীর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে প্রশ্ন

ছাত্রদলের নেতারা বলেন, সেই কর্মীর মৃত‌্যুর ঘটনাটি রহস‌্যজনক। এ ঘটনার তদন্ত জরুরি। এটি নিয়ে একটি মহল অপপ্রচাার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। 

এ সময় বক্তব‌্য দেন ভোলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন, আরাফাত ইসলাম ইফতি, সদস‌্যসচিব ফজলুল করিম ছোটন।

ছাত্রদলের ওই কর্মী ভোলা সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ভোলা থেকে ঢাকাগামী লঞ্চ থেকে নদীতে ‘ঝাঁপ দেওয়ার’ চার দিন পর তার লাশ উদ্ধার করা হয়।  

এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধারের পর তার মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে।