২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষি শ্রমিকের মৃত্যু

দিনমজুরের কাজ শেষে সন্ধ্যায় আশরাফ ও রুহুল বাড়ি ফিরছিলেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2024, 11:46 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জমিতে কাজ করে ফেরার পথে বজ্রপাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার নাগরৌহা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।

নিহতরা হলেন- উপজেলার নাগরৌহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (২৮) এবং একই এলাকার বেলাল হোসেনের ছেলে আশরাফ আলী (৪০)।

স্থানীয়রা জানান, আশরাফ ও রুহুল দিনমজুরের কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ ঝড়বৃষ্টির এক পর্যায়ে তাদের ওপর বজ্রপাত পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা করা হবে বলে জানান ইউএনও আবু সালেহ্।