ময়মনসিংহ জেলা তাঁতী লীগের আহ্বায়ক আটক
আটক এ নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতে পারেনি পুলিশ।
ময়মনসিংহ জেলা তাঁতী লীগের আহ্বায়ক মো. তাইজুল ইসলাম জুয়েলকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতে পারেনি পুলিশ।
বুধবার দুপুর ২টার দিকে নগরীর মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।
তিনি বলেন, “গোপন খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাইজুল ইসলামকে আটক করে। কোন মামলায় তাকে আদালতে পাঠানো হবে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।”
থানা হেফাজতে থাকা তাইজুল ইসলামকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশ পরিদর্শক সাইফুল।
