গাজীপুরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু
চিকিৎসক জানান, ফাতেমাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
গাজীপুরের শ্রীপুর উপজেলার ধান শুকাতে গিয়ে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার এসআই মো. তানসেন চৌধুরী জানান।
নিহত ফাতেমা আক্তার (৪৫) ওই গ্রামের মো. নূর হোসেনের স্ত্রী।
নিহতের ছেলে জহিরুল ইসলাম জানান, তার মা ফাতেমা শনিবার সকালে নানার বাড়িতে ধান শুকানোর কাজ করছিলেন। ঝড়-বৃষ্টি আসছে দেখে তিনি উঠান থেকে ধান উঠাতে যান।
এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তার মা মাটিতে পরে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ঘোষণা করেন বলে জানান তিনি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন জানান, ওই নারীকে সকাল সাড়ে ১০ টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।
এসআই তানসেন বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বজ্রপাতে তার শরীরের বামদিকে ঝলসে গেছে।
