নরসিংদীতে কাজের সন্ধানে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দিনমজুরের
আলী নূর নেত্রকোণার মদনপুর এলাকার হামিদ হোসেনের ছেলে।
নরসিংদী শহরে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় দিনমজুরের মৃত্যু হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৫টায় শহরের দগরিয়া এলাকায় উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হন বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার জানান।
নিহত আলী নূর (৫৬) নেত্রকোণার মদনপুর এলাকার হামিদ হোসেনের ছেলে। তিনি জীবিকার সন্ধানে দু-তিন দিন আগে নরসিংদীতে এসেছিলেন।
পুলিশ জানায়, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান আলী নূর। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
