২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় মাগুরায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতা মামলার সন্দেহভাজন আসামি।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 09:25 AM

Updated : 26 Aug 2026, 05:20 PM

মাগুরায় এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যয় শহরতলীর পারনান্দুয়ালী মুন্সীপাড়া জামে মসজিদ থেকে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে মাগুরা সদর থানার ওসি মো. আশিকুর রহমান জানান।   

গ্রেপ্তার মুন্সী রেজাউল হক (৮৬) মাগুরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। 

এদিকে মুন্সী রেজাউলকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন তার মেয়ে ফারজানা ইয়াসমিন মালতি।

তিনি বলেন, “আমার বাবার বয়স ৮৬ বছর। তিনি শারীরিকভাবে অসুস্থ এবং বিভিন্ন রোগে ভুগছেন। তার নামে কোনো মামলা নেই, তিনি কোথাও পালিয়েও যাননি।

“এরপরও বিজয়ের মাসে একজন বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা অত্যন্ত দুঃখজনক ও অন্যায়। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।”

মুন্সী রেজাউল হক ১৯৭১ সালে মাগুরা জেলা ছত্রলীগের সভাপতি এবং পরে জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পান।  

জেলা কৃষক লীগের সভাপতিসহ আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসা রেজাউল একজন সৎ রাজনীতিবীদ হিসেবে এলাকায় পরিচিত।

ওসি আশিকুর রহমান বলেন, “মুন্সী রেজাউল হক বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতা মামলার সন্দেহভাজন আসামি। তার নামে অন্য কোনো মামলা রয়েছে কি-না, সে বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।”

রাতেই তাকে আদালতে তোলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।