২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সকালে ওই কৃষক বাড়ির পাশে পানের বরজ সেচ দিতে মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

টেকনাফে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2024, 07:04 PM

Updated : 26 Aug 2026, 11:01 AM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পানের বরজ সেচ দিতে মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

মৃত নুরুল আলম ওই এলাকার লাল মিয়ার ছেলে।

ওসি গিয়াস উদ্দিন বলেন, ভোরে লাল মিয়া মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ির পেছনে পানের বরজে সেচ দিতে যান। এ সময় বাড়ির বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে শক লেগে ছিটকে পড়েন তিনি। 

পরিবারের লোকজন নুরুল আলমকে উদ্ধার করেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।