২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মাদ্রাসার পুকুরে ছাত্রের লাশ

স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2022, 10:02 AM

Updated : 18 Sep 2022, 10:02 AM

খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি মাদ্রাসার পুকুর থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ডুমুরিয়া ফুলজান্নেছা তাহফিজুল কোরআন বহুমুখী মাদ্রাসার পুকুর থেকে শনিবার বিকালে মো. মাশরাফি নামের ওই শিশুর লাশ উদ্ধারের খবর জানিয়েছেন ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া।

উপজেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের মফিজুর রহমান ফকিরের ছেলে ১২ বছর বয়সী মাশরাফি ওই মাদ্রাসার ছাত্র ছিলো।

ওসি বলেন, শুক্রবার বিকালে মাশরাফিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে মাদ্রাসার পুকুর থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মাশরাফির স্বজনরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।