Published : 09 Jul 2026, 07:14 PM
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্ত দিয়ে বিএসএফের সাতজনকে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করার দাবি করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার কালাইরাগ সীমান্তে এ ঘটনা ঘটে বলে সিলেট ব্যাটালিয়ন ৪৮-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানিয়েছেন।
বিজিবি জানায়, নারী-পুরুষসহ সাতজনকে অবৈধভাবে বাংলাদেশের ভেতরে লোকজন ঠেলে পাঠানোর চেষ্টা করা করে বিএসএফ। তবে বিজিবির সদস্যরা তা প্রতিহত করেন। ‘পুশ ইনের’ চেষ্টা প্রতিহতে সীমান্তে কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক সাংবাদিকদে বলেন, “কালাইরাগ সীমান্তে শূন্যরেখার ২০ থেকে ২৫ গজ ভেতরে বাংলাদেশের দিকে সাতজনকে এনে পুশ ইনের চেষ্টা করা হয়েছিল।
“এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।”