Published : 01 Sep 2025, 10:11 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসুর নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের সময় দুই দিন বাড়ানো হয়েছে।
রোববার মনোনয়নপত্র উত্তোলনের শেষ তারিখ থাকলেও এখন তা বাড়িয়ে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত করা হয়েছে। তবে ভোটগ্রহণ পূর্বনির্ধারিত ২৫ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে।
সোমবার বিকালে এ তথ্য জানান রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল।
তিনি বলেন, “রোববার কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মনোনয়নপত্র বিতরণের সময় আজ ও আগামীকাল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত তালিকা অনুযায়ী অন্যান্য কার্যক্রম যথাসময়ে চলবে।”
রোববার পর্যন্ত রাকসু ও সিনেট নির্বাচনে ৩৮৭টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে রাকসুর ২৩টি পদের জন্য ৩১৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের পাঁচটি পদের জন্য ৬৯টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।
এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। সংশোধিত এই তফসিল অনুযায়ী ৩ ও ৪ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল, ৬-৭ সেপ্টেম্বর বাছাই, ৮ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৯ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১০ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ভবনে ভোটগ্রহণ হবে। সেদিনই ফল ঘোষণা করা হবে।
রাকসু: প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে ছাত্
রাকসু: ভাঙচুর-ধস্তাধস্তি, দুই ঘণ্টা বন্ধ মনোনয়ন ফরম বিতরণ
রাকসু: প্রথম বর্ষের অন্তর্ভুক্তির বৈঠক থেকে ছাত্রদল-ছাত্রজোটের 'ও
রাকসু নির্বাচন: ভাঙচুর, ধস্তাধস্তির পর ফের মনোনয়ন বিতরণ শুরু