২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।

সাতক্ষীরা সীমান্তে ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ফাইল ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 09:47 AM

Updated : 26 Aug 2026, 02:27 PM

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ওই ১৬ বাংলাদেশিকে হস্তান্তর করা হয়। 

রোববার সকালে পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানিয়েছেন। 

তিনি বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে বিএসএফ ১৬ বাংলাদেশিকে আটক করে। 

পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশ সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডার নায়েক সুবেদার আবুল কাসেমের নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির হস্তান্তর করে বিএসএফ। 

শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর এবং সাধারণ ডায়েরি (জিডি) করে বলে পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান। 

হস্তান্তর করা ১৬ বাংলাদেশির মধ্যে চার শিশু, পাঁচ জন নারী ও সাত জন পুরুষ রয়েছে।