১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গ্যাস না পেয়ে অটো চালকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ভালুকা থানার ওসি বলেন, “পাম্পে গ্যাস ছিল না। তাই চালকরা মহাসড়ক অবরোধ করেছে।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 12:30 AM

Updated : 11 Sep 2026, 03:56 PM

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গ্যাস না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে অটোরিকশা চালকরা। এতে আধাঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। 

সোমবার রাত ১০টার দিকে ভালুকা পৌর শহরের এসএনএস সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে ভরাডোবা হাইওয়ে থানার ওসি খোরশেদ আলম জানান। 

ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, ২০-২৫ জন চালক মহাসড়কের মাঝখানে অটোরিকশা দাঁড় করিয়ে অবরোধ করে রাখেছেন। পরে আমি ও পুলিশের অন্যান্য সদস্যরা চালকদের সড়ক থেকে সরিয়ে দেই। এতে যান চলাচল স্বাভাবিক হয়। 

তিনি বলেন, “খোঁজ নিয়ে জেনেছি, পাম্পে গ্যাস ছিল না। তাই চালকরা মহাসড়ক অবরোধ করেছে।”