নড়াইলে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. লাবু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে লোহাগড়া থানা পুলিশ তাকে শালনগর ইউনিয়ন পরিষদ ভবন থেকে গ্রেপ্তার করে বলে লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান।
তিনি বলেন, নাশকতার দুই মামলায় ইউপি চেয়ারম্যান লাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে নড়াইল আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, চেয়ারম্যান লাবু মিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
