১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী কৃষি কর্মকর্তার

মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 07:43 PM

Updated : 17 Dec 2023, 07:46 PM

গোপালগঞ্জে বাসের ধাক্কায় এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, রোববার দুপুরে উপজেলার ফকিরকান্দি এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৪০ বছর বয়সী দেবদাস মল্লিক পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার পুরুবুনিয়া গ্রামের যোগেন্দ্রনাথ মল্লিকের ছেলে।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে গোপিনাথপুর এলাকায় কর্মরত ছিলেন তিনি।

ওসি বলেন, “মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন দেবদাস। পথে দ্রুতগামী একটি যাত্রীবাসী বাস তাকে পেছন থেকে ধাক্কা দিলে মহাসড়কের ছিটকে পড়েন।

“এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দেবদাসের মৃত্যু হয়।”

পরে তার লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এদিকে দুর্ঘটনার পর গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদারসহ দেবদাসের সহকর্মীরা ঘটনাস্থলে যান। এ সময় তাদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।