২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মানিকগঞ্জে ইছামতী নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফজলুল দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মানিকগঞ্জে ইছামতী নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2023, 09:14 PM

Updated : 21 Feb 2023, 09:14 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইছামতী নদী থেকে ভাসমান অবস্থায় এক রেস্তোরাঁ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার গালা ইউনিয়নের কালই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য।

নিহত ফজলুল হক ফজর (৫৫) উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঈশাখাঁবাদ গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কালই এলাকায় তার খাবারের হোটেলের ব্যবসা ছিল।

স্বজনদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, গোসল করতে গিয়ে ফজলুল হকের শ্বাসকষ্ট উঠে এবং তিনি পা পিছলে নদীতে পড়ে যান।”

স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে পুলিশের খবর দেয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।