১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাগুরায় কৃষককে কুপিয়ে হত্যা

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2023, 02:23 PM

Updated : 03 Jan 2023, 02:59 PM

মাগুরার মোহম্মদপুর উপজেলায় এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৃধাপাড়া এলাকায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে মোহম্মদপুর থানার ওসি অসীত কুমার রায় জানান।

নিহত ৫০ বছর বয়সী মোশারফ মৃধার বাড়ি একই এলাকায়।

রাতেই তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাটিয়েছে পুলিশ।

নিহতের ছোট ভাই বালিদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুর মৃধা জানান, রাত সাড়ে ১১টার দিকে গ্রামের পাকা রাস্তার দিয়ে বাড়িতে ফিরছিল মোশারফ।

পথে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি বলেন, “স্থানীয়রা সেখানে পৌঁছানোর পরপরই মোশারফের মৃত্যু হয়।”

তবে কি কারণে মোশারফকে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তার ভাই।

ওসি অসীত কুমার বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মোশারাফ মৃধা নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে হত্যাকাণ্ডে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।