১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

স্বাস্থ্যমন্ত্রীর অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তিনি।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 10:35 AM

Updated : 11 Sep 2026, 03:35 PM

নরসিংদীর মনোহরদীতে কভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ছাত্রদলের সাবেক এক নেতা। 

নিহত মাসিকুর রহমান লিটন ভূঁইয়া (৪৫) বিন্নাবাইদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা।

শনিবার রাত পৌনে ৯টার দিকের এ দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালককে আটকের তথ্য দিয়েছেন মনোহরদী থানার ওসি মো. জাহাঙ্গীর বাদশা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ বলছে, বেলাবতে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে নরসিংদীর বাসায় ফিরছিলেন লিটন। পথে নোয়াদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

ওসি বলেন, স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।