২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে খালের পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

ওসি বলেন, থানায় এসে কেউ জানায়নি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

মাদারীপুরে খালের পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
মাদারীপুরের শিবচর থানা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2025, 08:53 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

মাদারীপুরের শিবচর উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার বিকালে উপজেলার পদ্মা নদী বেষ্টিত চরজানাজাত এলাকার এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি রতন শেখ জানান। 

নিহত হল- চরজানাজাত এলাকার সাজিদুল ইসলাম সাজুর ছেলে মাহাদী (১২) এবং একই এলাকার সোহান মিয়ার ছেলে ফারাবী (১৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে পরিবারের অজান্তে শিশু দুটি বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে খালে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

শিবচর থানার ওসি রতন শেখ বলেন, “দুই শিশুর মৃত্যুর বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। থানায় এসে কেউ জানায়নি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”