২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত

মিজান মিয়া (৫০) পাবনা সদর উপজেলার দক্ষিণ চেচাখোলা গ্রামের হামিদ শেখের ছেলে।

টাঙ্গাইলে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত
প্রতীকী ছবি

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 10:29 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।

নিহত মিজান মিয়া (৫০) পাবনা সদর উপজেলার দক্ষিণ চেচাখোলা গ্রামের হামিদ শেখের ছেলে। 

তিনি দীর্ঘ দিন ধরে উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে বসবাস করে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। পাশাপাশি বর্গা নিয়ে জমিতে চাষাবাদও করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।