২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সিপিবি, নাগরিক ঐক্য, খেলাফত মজিলিসের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জেলা প্রশাসক আমিনুল ইসলাম এসব প্রার্থীর মনোননয়নপত্র বাতিল ঘোষণা করেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 10:46 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

সিরাজগঞ্জের তিনটি আসনে যাচাই-বাচাই শেষে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম এসব প্রার্থীর মনোননয়নপত্র বাতিল ঘোষণা করেন। 

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে সাতটি মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। যাচাই-বাচাইয়ে স্বাক্ষরে ক্রটি ও কাগজপত্রে গরমিল থাকায় নাগরিক ঐক্যের নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুরের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ) আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ঋণ খেলাপির কারণে জনতার দলের সোহেল রানা এবং কাগজপত্রে গড়মিল থাকায় সিপিবির আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেন। কাগজপত্রে গড়মিল থাকায় খেলাফত মজলিসের আব্দুর রউফ সরকার এবং স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস রেজা রবিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার বাকি তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাচাই হবে।