২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে রাস্তায়ই তাদের মৃত্যু হয়

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 07:04 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

পাবনার ঈশ্বরদীতে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের স্কুলপাড়া এলাকায় এ  দুর্ঘটনা ঘটে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত ওসি মো. মমিনুজ্জামান

নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার সাড়া ঝাউদিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. শাকিব হোসেন (২২) এবং ঈশ্বরদী পিয়ারপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫)। 

স্থানীয়দের বরাতে ওসি মো. মমিনুজ্জামান বলেন, ঈশ্বরদী অভিমুখী একটি মোটরসাইকেলের সাথে লালপুর অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাকিব হোসেন ও শিরিনা বেগম গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে রাস্তায়ই তাদের মৃত্যু হয়,  হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।