২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস চাপায় বাইক আরোহী দুই বন্ধুর মৃত্যু

টাঙ্গাইল শহর থেকে কয়েকজন বাইক নিয়ে যমুনা সেতু এলাকায় বেড়াতে আসেন বলে জানায় পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2025, 11:07 PM

Updated : 26 Aug 2026, 11:46 AM

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলায় বাস চাপায় বাইক আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে যমুনা সেতু পূর্ব থানার ওসি শেখ মোহাম্মদ রুবেল জানান।

নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার নগর জালফৈ এলাকার রাকিব (২৪) ও রেজভী (২৪)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শেখ মোহাম্মদ রুবেল বলেন, বিকালে টাঙ্গাইল শহর থেকে কয়েকজন বন্ধু বাইক নিয়ে যমুনা সেতু এলাকায় বেড়াতে আসেন। রাতে ফেরার সময় কালিহাতী উপজেলায় আনালিয়াবাড়ি পৌঁছলে পেছন থেকে ঢাকাগামী একটি বাস তাদের বাইকটিকে চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। পরে মরদেহ দুটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আইনী প্রক্রিয়া শেষ নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।