২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মব’ সৃষ্টি করে হত্যা, ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদ পাবনায়

পাবনা প্রেস ক্লাবের সামনে সাংস্কৃতিক কর্মীদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হয়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 09:13 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

দেশব্যাপী ‘মব সন্ত্রাসের’ মাধ্যমে মানুষকে পিটিয়ে হত্যা, উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারে অগ্নিসংযোগ, ভাঙচুরের প্রতিবাদে পাবনায় অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার দুপুরে শহরের আব্দুল হামিদ সড়কে পাবনা প্রেস ক্লাবের সামনে সাংস্কৃতিক কর্মীদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে দেশের চলমান সহিংসতা, গুম, খুন, লুটপাট, জ্বালাও-পোড়াও এবং ‘মব’ সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে আশঙ্কা প্রকাশ করা হয়।

এ সময় বক্তারা বলেন, এসব অরাজকতা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী ভাস্কর চৌধুরী, আবদুল হাফিজ রতন, সিরাজুল ইসলাম হীরা, ফিরোজ খন্দকার, দিবাকর চক্রবর্তী, তিমির হায়দার, বিপ্লব ভৌমিক, সামুন সাব্বির।