২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচনার মুখে সেই গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করল সিলেট পুলিশ

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি বুধবার জারি করা হয়েছিল।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 06:57 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

নিবন্ধনবিহীন অলনাইন নিউজ পোর্টাল থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সংবাদ অপসারণ করার নির্দেশ দিয়ে জারি করা গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিয়েছে সিলেট মহানগর পুলিশ।

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি বুধবার জারি করা হয়েছিলে। এ নিয়ে রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

বৃহস্পতিবার সকালে কমিশনার স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে সেটি প্রত্যাহার করে নেওয়ার কথা বলা হয়।

বুধবার দেওয়া গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল কর্তৃক যথাযথ রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রোপাগান্ডা ভিত্তিক সংবাদ প্রচার করা হচ্ছে; যা জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। 

গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে নিববন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ দেয় পুলিশ। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।