পিরোজপুরে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ
নগদ ১৫ হাজার টাকাও উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ২৫টি মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছেন পিরোজপুর জেলা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এসব মোবাইল ও নগদ ১৫ হাজার টাকা মালিকদের কাছে হস্তান্তর করেন পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।
পুলিশ সুপার বলেন, চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য পিরোজপুরের জেলা পুলিশের আইটি দল সব সময়ই কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৫ জন মালিকের কাছে তাদের মোবাইল ফোনগুলো দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে পুলিশ তাদের হাতে তুলে দিচ্ছে।
চুরি হওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে আনন্দিত ভুক্তভোগীরা।
