২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়, বলছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 01:05 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

টাঙ্গাইলের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।

উপজেলার ঘারিন্দা বাইপাস আন্ডারপাসের নিচে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রোববার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে থানার ওসি শরীফ হোসেন জানিয়েছেন।

নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আকুয়া এলাকার কাজিম উদ্দিনের ছেলে ৪৫ বছর বয়সী সাহেব আলী ও ভুক্তা এলাকার নুর মোহাম্মদের ছেলে অটোরিকশার চালক ৫৮ বছর বয়সী আব্দুল আলীম।

স্থানীয়দের বরাতে ওসি শরীফ হোসেন বলেন, “ঘারিন্দা আন্ডারপাস পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাক অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ যাত্রী গুরুতর আহত হয়।

“স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।”

নিহতের লাশ তাদের পরিবারের লোকজন নিয়ে গেছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, ট্রাকটি সনাক্তের চেষ্টা এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।