২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ইলিশ ধরায় রাজবাড়ী‌তে ৯ জে‌লে গ্রেপ্তার

গ্রেপ্তারদের কাছ থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 01:31 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর গোয়াল‌ন্দ উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরা‌ধে নয়জন জে‌লে‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে মৎস্য বিভাগ। 

এ ছাড়া তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ।

মঙ্গলবার রাতে নদীর বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে অভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেপ্তার করা হয় ব‌লে জানান রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব উল হক।

তিনি বলেন, মধ্যরাতে দৌলতদিয়া নৌ-পুলিশের নেতৃত্বে পদ্মার গোয়ালন্দের অংশে অভিযান চালানো হয়। এ সময় নয় জেলেকে আটকসহ ছয় হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।

পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান মাহাবুব উল হক।

আটক জে‌লে‌দের বিরু‌দ্ধে নিয়‌মিত মামলা দিয়ে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে বলে জানান এ মৎস্য কর্মকর্তা।