১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাভারে সড়কের পাশে রাখা বাসে আগুন

আগুনের সূত্রপাত খতিয়ে দেখছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 01:55 AM

Updated : 26 Aug 2026, 05:18 PM

ঢাকার সাভারে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা যাত্রীবাহী একটি বাস আগুনে পুড়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডের আরিচামুখি লেনে বাসটিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক মেহেরুল ইসলাম বলেন, বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কীভাবে আগুন লেগেছে কিংবা কেউ আগুন দিয়েছে কি না তা বলতে পারেননি তিনি। এতে হতাহতের ঘটনাও ঘটেনি। 

সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বাসের চালক বা মালিকের সন্ধান এখনো পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে।