১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

“তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।”

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 02:34 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

দেড় যুগের দীর্ঘ নির্বাসন ভেঙে দেশে ফেরা বিএনপি নেতা তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

শুক্রবার তার সফর ঘিরে স্মৃতিসৌধে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আমর্ড পুলিশ ব্যাটেলিয়ানসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন।

সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৗশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এজন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।”  

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকাল থেকেই বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা স্মৃতিসৌধের মূল ফটকের সামনে ভিড় করছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতদের অনেককেই ইতোমধ্যে স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে।

ঢাকা জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশে এসেছেন।

“তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, ডিবি, সাদা পোশাকের পুলিশ, বিজিবি, র‌্যাব, সদস্যরা নিয়োজিত রয়েছেন।”