২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে সাংবাদিকদের বাধা দিলে জেল দেওয়া হবে: ইসি হাবিব খান

আচরণবিধি ভঙ্গ করলে তার যথাযথ প্রমাণ ও ভিডিও ফুটেজ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইসি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2024, 08:49 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ক্যামেরায় বাধা দিলে জড়িত ব্যক্তিকে জেল দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে বিকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আহসান হাবিব খান বলেছেন, উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন করবে ভ্রাম্যমাণ আদালত। কেউ আচরণবিধি ভঙ্গ করলে তার যথাযথ প্রমাণ ও ভিডিও ফুটেজ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। দলমত নির্বিশেষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই কমিশনের লক্ষ্য।

ছোটখাটো সব নির্বাচনকেই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে; এসব নির্বাচনকে উদাহরণ হিসেবে নিয়েই সামনে উপজেলা ভোট অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। 

মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং উপজেলা নির্বাচনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।