সিলেটে পাথর লুটের মামলায় গ্রেপ্তার ৫
ওসি বলেন, খনিজ সম্পদ ব্যুরো-বিএমডির মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হবে।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাথর কোয়ারি থেকে পাথর লুটের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আদনান জানান, শনিবার সকালে কোম্পানীগঞ্জে একটি পাথরবাহী ট্রাকসহ দুজন এবং কালাইরাগ থেকে তিনজনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- কোম্পানীগঞ্জের কালাইরাগ গ্রামের মোহাম্মদ কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪৫), কালাইরাগ গ্রামের মো. আবু সাঈদ (২১), নাজিরেরগাঁও এলাকার মো. আবুল কালাম (৩২), কোম্পানীগঞ্জের লাছুখালের ইমান আলী (২৮) এবং একই গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫)।
ওসি উজায়ের মাহমুদ আদনান বলেন, খনিজ সম্পদ ব্যুরো-বিএমডির মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হবে।
শুক্রবার বিকালে খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো-বিএমডির মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীব পাথর কোয়ারি থেকে পাথর লুটের অভিযোগে ১৫০০ থেকে ২০০০ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে আসামি হিসেবে কারো নাম নেই; তালিকার সবাই ‘অজ্ঞাত’। তাদের বিরুদ্ধে ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে ‘কোটি কোটি টাকার’ পাথর লুটের অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন:
