পাথর লুটের অভিযোগে কোম্পানীগঞ্জে মামলা
খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো-বিএমডির মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এ মামলা করেন।
পাথর কোয়ারি থেকে পাথর লুটের অভিযোগে ‘১৫০০ থেকে ২০০০’ জনের বিরুদ্ধে সিলেটের কোম্পানীগঞ্জে মামলা হয়েছে।
শুক্রবার বিকালে খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো-বিএমডির মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীব বাদী হয়ে এ মামলা করেন।
এজাহারে আসামি হিসেবে কারো নাম নেই; তালিকার সবাই ‘অজ্ঞাত’। তাদের বিরুদ্ধে ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে ‘কোটি কোটি টাকার’ পাথর লুটের অভিযোগ আনা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আদনান বলেন, "খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইনে এ মামলা হয়েছে। আসামিদের ধরতে কঠোর অভিযান চলানো হবে।"
