১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে কুকুরের কামড়ে শিশুসহ ১৪ জন আহত

কুকুর কামড়ে এক শিশুর চোখ তুলে নিয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। 

ঝিনাইদহে কুকুরের কামড়ে শিশুসহ ১৪ জন আহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কুকুরের কামড়ে আহত এক ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2023, 10:20 PM

Updated : 30 May 2023, 10:20 PM

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কুকুরের কামড়ে দুই শিশুসহ ১৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শৈলকুপা পৌরসভার হাবিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুজায়েত বলেন, সকাল থেকে কুকুরে কামড়ানোর রোগী আসতে থাকে। দুপুর পর্যন্ত ১৪ জন রোগী আসেন চিকিৎসা নিতে।

“এদের মধ্যে দুই শিশু গুরুতর জখম হয়েছে। কুকুর কামড়ে আলপনা নামে এক শিশুর চোখ তুলে নেয়। তাকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও আরেক শিশুকে ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।”

কুকুরের কামড়ে আহত মহিন শেখ বলেন, “দুপুরে দিকে গরুর খাবার দিচ্ছিলাম। এ সময় একটি ক্ষ্যাপা কুকুর আমার হাত ও পেটে কামড় দেয়। সাহস করে কুকুরটিকে ঝাপটে ধরি। তখন আমার স্ত্রী লাঠি দিয়ে পিটিয়ে কুকুরটি মেরে ফেলেন।”