২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুর

“ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুর
প্রতীকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2025, 03:29 PM

Updated : 26 Aug 2026, 11:42 AM

ময়মনসিংহে মোটরসাইকেল নিয়ে বেড়াতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেছে দুই যুবকের।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিগারকান্দা বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর মাসকান্দা এলাকার বাবুল মিঞার ছেলে আবির হোসেন (২৩) ও তার বন্ধু পুরোহিত পাড়ার ইউসুফ আলীর ছেলে মেহেদী হাসান (২০)।  

ওসি শফিকুল বলেন, “আবির ও মেহেদী মোটরসাইকেলে করে বেড়াতে বের হন। শহর থেকে দিগারকান্দা যাওয়ার পথে অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

তিনি বলেন, ময়নাতদন্ত শেষে আবিরের লাশ পরিবারের কাছে দেওয়া হবে। অটোরিকশার চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।