২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে পরোয়ারাভুক্ত আসামি ২ যুবলীগ নেতা গ্রেপ্তার

অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 03:02 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

খাগড়াছড়ির দীঘিনালায় কার্যক্রম নিষিদ্ধ থাকা যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৯টার দিকে মেরুং বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে দীঘিনালা থানার ওসি ইকবাল বাহার জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- মেরুং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আব্দুল হান্নান (৪৫) এবং মেরুং ইউনিয়নের দক্ষিণ শাখার সহ-সভাপতি নুর মোহাম্মদ (৩০)।

ওসি বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় দীঘিনালা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে তোলা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।