০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজায় ঢাকা-কক্সবাজার চার দিনের বিশেষ ট্রেন

ঢাকার কমলাপুর থেকে ১০ অক্টোবর রাত ১১টায় কক্সবাজারগামী প্রথম বিশেষ ট্রেনটি ছেড়ে যাবে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2024, 07:48 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চার দিনের বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

আগামী ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে বলে কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. গোলাম রব্বানী জানান।

তিনি বলেন, “নিয়মিত দুই জোড়া ট্রেনের পাশাপাশি এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে।

ঢাকার কমলাপুর স্টেশন থেকে ১০ অক্টোবর রাত ১১টায় কক্সবাজারগামী প্রথম বিশেষ ট্রেনটি ছেড়ে পরদিন সকাল সাড়ে ৭টায় কক্সবাজার পৌঁছবে। 

১১ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটের ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা দেবে। যা ঢাকা পৌঁছবে রাত ১০টায়। 

একইভাবে ১১, ১২ অক্টোবর সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে এই ট্রেন। যা ১২ ও ১৩ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

গোলাম রব্বানী বলেন, বিশেষ ট্রেনের আসন সংখ্যা থাকবে ৬৩৪টি। পর্যটকদের জন্য এই ট্রেন সার্ভিসটি দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ভ্রমণের আনন্দকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করবে বলে তিনি মনে করছেন।