২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত

শুক্রবার রাত ১২টার দিকে দুই যুবক মোটরসাইকেলে বাস টার্মিনালের দিকে যাচ্ছিল।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 05:10 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

ঝিনাইদহ শহরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেরের চালক ও আরোহী মারা গেছেন।

শুক্রবার রাতে শহরের পবহাটি কলা হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস। 

নিহতরা হচ্ছেন, শহরের আরাপপুর এলাকার শাহীন রহমানের ছেলে শাহরিয়ার রহমান শান্ত (৩১) ও ব্যাপারিপাড়ার আব্দুস সাত্তারের ছেলে টিটন হোসেন (৩৫)।

ওসি মৃত্যুঞ্জয় বলেন, শুক্রবার রাত ১২টার দিকে দুই যুবক মোটরসাইকেলে বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ছিটকে পড়ে দুজন মারাত্মক আহত হন।

পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শাহরিয়ারকে মৃত ঘোষণা করে। 

সদর হাসপাতালেরে চিকিৎসক তাপস কুমার বলেন, দুর্ঘটনায় আহত টিটনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। কিন্তু পথিমধ্যে তিনিও মারা যান।