Published : 28 May 2026, 10:09 AM
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশ-জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব ফখরুল বলেন, “আজকের এই দিনে দেশের মানুষের কাছে আবেদন আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হই।”
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে ঈদের নামাজ শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে নামাজ শেষে স্থানীয়দের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন মির্জা ফখরুল।
মন্ত্রী বলেন, “আমরা বড়মাঠে নামাজ পড়েছি। দেশের মানুষ ও সারাবিশ্বের মুসলমানরা আজকে ঈদুল আজহা পালন করেছেন। কোরবানি কোনো হত্যা না এটা সত্যাগ্রহ সত্যের উদাহরণ। ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নিকটত্ব লাভের একটা ইবাদাত৷ আমরা এটি সবাই পালন করি৷ ”
তিনি আরও বলেন, “বিশ্বের সকল মুসলমান যেন ভাল থাকেন, শান্তিতে থাকেন, যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে যাতে কারো ক্ষতি না হয়, এই দোয়া করি “