২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৯ ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা

এ ছাড়া একটি ইটভাটা বন্ধ ও একটি গুঁড়িয়ে দেওয়া দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2025, 04:00 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জের নয়টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি ইটভাটা বন্ধ ও একটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে এ তথ্য জানান সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম। 

এর আগে সোমবার দিনভর পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে সদর ও রায়গঞ্জ উপজেলায় এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের তুহিন আলম বলেন, দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এসব এলাকায় বেশকিছু ভাটায় ইট পোড়ানো হচ্ছিল। 

অভিযানে রায়গঞ্জ উপজেলার এইচ এস ব্রিকসকে পাঁচ লাখ, এইচ আলী ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স সুরমা ব্রিকসকে পাঁচ লাখ, এসএনবি ব্রিকসকে চার লাখ, সান ব্রিকসকে পাঁচ লাখ, হিরো ব্রিকসকে পাঁচ লাখ, সুপার ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার, রেজা ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার এবং সদর উপজেলার মেসার্স রাইন ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানার পাশাপাশি ভাটার চিমনির আংশিক ভেঙে ফেলা হয়। 

এ ছাড়া জেনিন ব্রিকসের চিমনি ভেকু দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে এবং আলফা ব্রিকস বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তুহিন আলম।

অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।