১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোরে ‘হাতবোমায়’ বিএনপি কর্মী নিহত

“চার-পাঁচজন মোটরসাইকেলে এসে আব্দুল হাইকে লক্ষ্য করে ককটেল ছুড়ে পালিয়ে যান,” বলেন ওসি।

যশোরে ‘হাতবোমায়’ বিএনপি কর্মী নিহত
ফাইল ছবি

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2025, 12:07 AM

Updated : 26 Aug 2026, 01:09 PM

যশোরের শার্শায় হাতবোমা হামলায় বিএনপির এক কর্মীর মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ। 

শনিবার রাত ৯টার দিকে বেনাপোলের ডুবপাড়া জামতলা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাইয়ের বাড়ি উপজেলার ডুবপাড়া গ্রামে। 

স্থানীয়দের বরাতে বেনাপোল বন্দর থানার ওসি রাসেল মিয়া বলেন, ডুবপাড়া ঈদ ময়দানে নামাজ পড়া নিয়ে শনিবার সকালে বিএনপির দুই সমর্থক আবু সাইদ ও আব্দুল হাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

ওসি বলেন, রাতে আব্দুল হাই ডুবপাড়া জামতলার মোড়ে একটি চা দোকানে বসে ছিলেন। এসময় ৪ থেকে ৫ জনের একটি দল মোটরসাইকেলে এসে আব্দুল হাইকে লক্ষ্য করে হাতবোমা মেরে পালিয়ে যায়। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা হাইকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রাত পর্যন্ত কোনো মামলা হয়নি জানিয়ে ওসি বলেন, আব্দুল হাইয়ের লাশ ময়নাতদন্তের জন্য রোববার যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।