Published : 29 Sep 2025, 12:56 PM
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়েছে ১১ কেজি ওজনের একটি ‘ঢাই’ মাছ। যা বিক্রি হয়েছে ৪৪ হাজার টাকায়।
সোমবার ভোরে উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে কবির হালদারের জালে মাছটি আটকা পড়ে বলে জানান স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
জেলে কবির হালদার বলেন, ভোরে তিনিসহ কয়েকজন নদীতে মাছ শিকারে যান। কিন্তু নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলেও মাছ পাচ্ছিলেন না। পরে দৌলতদিয়া কলা বাগান এলাকায় জাল ফেলেন তারা। সেখানে তাদের জালে আটকা পড়ে একটি ঢাই মাছ।
পরে মাছটি নিয়ে আড়তে আসলে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ৪ হাজার টাকা কেজি দরে ৪৪ হাজার টাকায় কিনে নেন।
শাহজাহান শেখ বলেন, বড় মাছ ধরা পড়ার খবর পেয়ে জেলে কবির হালদারের কাছ থেকে মাছটি কিনে নিই। পরে সেটি বিক্রির জন্য বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করি। তার মধ্যে খুলনার এক ব্যবসায়ী কেজি প্রতি ২০০ টাকা লাভ দিয়ে মাছটি কিনতে রাজি হন। পরে তার কাছে ৪৬ হাজার ২০০ মাছটি বিক্রি করে দিয়েছি।
এর আগে গত ১১ সেপ্টেম্বরও গোয়ালন্দের পদ্মা নদীতে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের ‘ঢাই’ মাছ ধরা পড়েছিল,সেটি বিক্রি হয়েছিল ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায়।
আরও পড়ুন