২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

২০১৬ সালের ১২ এপ্রিল সন্ধ্যায় বাজিতপুর উপজেলার নিলখী নয়াহাটে এ হত্যাকাণ্ড ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 03:00 PM

Updated : 28 Sep 2026, 03:00 PM

কিশোরগঞ্জের বাজিতপুরে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনসুর আলম জানিয়েছেন।

দণ্ডিত ইসমাইল ওরফে সাগর মিয়া বাজিতপুর উপজেলার উত্তর সরারচর এলাকার আয়েত আলীর ছেলে।

সাজার পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।

বিস্তারিত আসছে …